করোনা মোকাবেলায় টুইটার প্রধানের ১০০ কোটি ডলার সহায়তা
মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ভাইরাসটি মোকাবেলায় ১০০ কোটি ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার ও পেমেন্ট অ্যাপ স্কয়ারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। খবর বিবিসি।
টুইটারে দেয়া জ্যাক ডরসির ঘোষণা অনুযায়ী, তিনি ব্যক্তিগত সম্পদের প্রায় ২৮ শতাংশ কভিড-১৯ মোকাবেলায় অনুদান দিতে যাচ্ছেন। এক টুইটে তিনি লিখেন, ‘নিডস আর ইনক্রিজিংলি আর্জেন্ট’।
৪৩ বছর বয়সী জ্যাক ডরসি একযোগে টুইটার এবং স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন। অনুদানের অর্থ দিতে তিনি স্কয়ারে নিজের নিয়ন্ত্রণে থাকা শেয়ার কাজে লাগাবেন, যা ‘স্মার্ট স্মল ফাউন্ডেশনের’ মাধ্যমে বিতরণ করা হবে।
বিবৃতিতে জ্যাক ডরসি জানান, অনুদানের অর্থ দিতে তিনি স্কয়ারের শেয়ার ছেড়ে দেবেন। কারণ প্রতিষ্ঠানটিতে তার নিয়ন্ত্রণে অনেক শেয়ার রয়েছে। অনুদানের অর্থ জোগাড়ে এসব শেয়ার ধাপে ধাপে বিক্রি করা হবে। কভিড-১৯ মহামারী থেমে গেলে অনুদানের কিছু অর্থ মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার পাশাপাশি গবেষণা খাতে ব্যয় করা হবে।